হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় দত্ত স্মরণে শোকসভা অনুষ্ঠিত

April 19, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রয়াত প্রণয় দত্তের স্মরণে এক শোকসভা শুক্রবার ১৯ এপ্রিল দূপুরে কমলগঞ্জ কেন্দ্রীয় দূর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আশু রঞ্জন দাস, পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল, সাংগঠনিক সম্পাদক ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, উপজেলা কমিটির উপদেষ্টা নিহারেন্দু ভট্টাচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ। অন্যান্যের মধ্যো বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, ধীরেন্দ্র কুমার মল্লিক, প্রত্যুষ ধর, নারায়ণ মল্লিক সাগর, সীতারাম বীন, রনি পাল, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, ধীরেন্দ্র কুমার সিংহ, সুনীল কুমার মালাকার, দেবাশীষ মল্লিক ও প্রয়াত প্রণয় দত্তর ছেলে তুষার দত্ত প্রমুখ। সভার শুরুতে প্রয়াত প্রণয় দত্তের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত প্রণয় দত্তের পরিবার সদস্যদের হাতে শোকবার্তা ও মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com