বনের ভিতরে চুরি হচ্ছে একের পর এক গাছ

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চাউতলী বন ভিটে সামাজিক বনায়নের গাছ রাতের আধারে কেটে নিয়ে যাচ্ছে দুবৃত্তিরা। বনের মধ্যে পড়ে রয়েছে গাছের কাটা অংশ। এই বিষয়ে তৎপর হতে দেখা যায় নি বন বিভাগের।
সরেজমিনে সামাজিক বনায়ন ঘুরে দেখা যায়, বনের ভিতরে একটু পর পরই বড় বড় গাছের গুড়ি পড়ে আছে। কোথাও কোথাও গাছের কাটা ডালপালা। তবে চুরি হওয়া কোন গাছের গুড়িতে বন বিভাগের সিজ হেমার দেওয়ার চিহ্ন দেখা যায় নি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপকার ভোগিরা বলেন, আমরা সামাজিক বনায়নের জন্য সরকারের কাছ থেকে জায়গা নিয়ে আগর গাছ লাগিয়েছি। আগর গাছের সাথে সাথি ফসল হিসেবে লেবু, পান ইত্যাদি লাগাই। আগর গাছ বড় হতে সময় লাগে এই সময়ে আমরা সাথি ফসল দিয়ে জিবিকা নির্বাহ করতে পারি। সাথি ফসলের সাতে সেগুন, মেহগনি সহ অনেক ধরনের গাছও রয়েছে। বেশ কয়েকমাস ধরে একটি সমস্যা দেখা দিয়েছে যে, প্রায়ই রাতের বেলায় চুরেরা এসে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এই গাছের ৬০ শতাংশ আমাদের বাকি টা সরকারের। এখন এই বিষয়ে বন বিভাগ গাছ চুরি বন্ধ করতে কোন পদক্ষেপ নিচ্ছেন না। কেন নিচ্ছেন না সেটা আমরা বুঝতে পারছি না। গাছ চুরি হওয়ার পর গাছের গুরিতে সিজ হেমার লাগানোর কথা। তবে বন বিভাগের লোকেরা এই বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন। চুরদের বিরুদ্ধে কোন মামলাও করছে না।



মন্তব্য করুন