রাফি’র ধর্ষকের ফাঁসি চেয়ে কুলাউড়ায় ধর্ষনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন

April 21, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া চৌমুহনী চত্বরে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কুলাউড়া উপজেলার আয়োজনে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি’র ধর্ষক সিরাজ ও অগ্নিদগ্ধ করে হত্যার সাথে জড়িতদের শাস্তি ও কুলাউড়াসহ সারাদেশ ব্যাপী ধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২০ এপ্রিল  শনিবার  কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি প্রবীন জননেতা গিয়াস উদ্দিন আহমদ।

বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কুলাউড়া উপজেলা কুলাউড়া সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি সদস্য সফিক মিয়া, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছল ও ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ২য় বর্ষের ছাত্রী সানজিদা খানম সাকি।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি আব্দুস সোবহান টিপু, বদরুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক ছমির আহমদ, ছাত্রলীগ নেতা মজিদ খাঁন, কামাল হোসেন, ওয়াসিম আহমদ, জাসদ নেতা কামরুল, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সদস্য অশোক চন্দ, জালাল আহমদ, সাবেক সদস্য অভিনাশ দেবসহ বিপুল সংখ্যা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, সর্বস্তরের জনসাধারণ ও জাসদ ও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com