কমলগঞ্জের শমশেরনগরে পুনরুত্থানের বিশেষ ‘সূর্যদয়’ উপাসনা অনুষ্ঠিত

April 22, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ প্রভু যীশু খ্রীষ্টের অনুসারীদের বিশ্বাস সূত্রমতে ভষ্মবুধবার দিয়ে উপবাসকালের শুরু তারপর তালপত্র ২১ এপ্রিল রোববার যিরুশালেমে যীশুর শেষ বিজয়যাত্রা, দুঃখভোগ সপ্তাহের পূণ্য বৃহস্পতিবার প্রভু তার শেষ ভোজে শিষ্যদের সাথে মিলিত হবার পর গেৎসিমানি বাগানে প্রার্থনারত অবস্থায় শত্রুদর হাতে ধরা পড়া। পূণ্য শুক্রবারে ক্রুশপরে যীশুর সপ্তম বাণী এবং পৃথিবীর পাপী মানুষের পাপের ভার নিজ কাঁধে নিয়ে যীশুর মৃত্যু ও সমাধি। তৃতীয় দিবসে অতি জাগতিক মৃত্যুর হোল ভেঙ্গে কবর থেকে জীবিত হোন প্রভুযীশু খ্রীষ্ট। মৃত্যু বিজয়ী প্রভুযীশুর স্বর্গীয় বারতা, পৃথিবীর মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রতি বছরের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর নাজারেথ তেলুগু ব্যাঃচার্চ এর আয়োজনে খ্রিষ্ট বিশ্বাসী বর্গের উপস্থিতিতে রোববার সকাল ৬.৩০ মিনিটে পুনরুত্থানের বিশেষ ‘সূর্যদয়’ উপাসনা অনুষ্ঠিত হয়।

সম্পাদক মিখায়েল পিরেগু’র ব্যবস্থাপনায় এবং সঞ্জিব পিরেগু ও জীবন পাত্রের সঞ্চালনায় পবিত্র শাস্ত্রের পরিচর্যা করেন এসডিবিসিএফ এর সভাপতি রেভারেন্ড জন ব্রাইট গাজী। পরে নিয়মিত অবগাহন অনুষ্টান পরিচালনা করেন পালক যোষেফ রাল্ফ। সবশেষে বিশ্বমানব জাতির শান্তি এবং সমৃদ্ধি বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে পুনরুত্থানের বিশেষ সূর্যদয় উপাসনা সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com