কুলাউড়া প্রেসক্লাব সভাপতির মেয়ের বিয়ে সম্পন্ন

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি এম শাকিল রশীদ চৌধুরীর ২য় মেয়ে ও ঢাকানিউজ২৪.কমের মৌলভীবাজার প্রতিনিধি এম শাহবান রশীদ চৌধুরী অনি’র বড় বোন তাহমিনা রশীদ চৌধুরী টুনি এর সাথে কুলাউড়া উপজেলার হাসনপুর (নবীপুরী চৌধুরীবাড়ী) নিবাসী মরহুম মাহবুব আলী চৌধুরীর একমাত্র ছেলে কাতার প্রবাসী মিশকাত আলী চৌধুরী কামরান এর শুভ বিবাহ অনুষ্ঠান ২১ এপ্রিল রোববার কুলাউড়া শহরস্থ মান্নান কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়।
উক্ত বিবাহ অনুষ্ঠানে এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ,সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান,উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদসহ অন্যন্য কর্মকর্তা,পুলিশ প্রশাসনের ওসি মোঃ ইয়ারদৌস হাসান কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্নস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন