কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

April 23, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ডা. এ বি এম সাজেদুল কবির সভাপতিত্বে ও মেডিকেল টেকনিশিয়ান মো: আশরাফুল আলমের পরিচালনায় আলোচনায় অংশ নেন ডা. মো আজাদুল হক, ডা. মুন্না সিনহা, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায়, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর দুলাল মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আঞ্জুমান আরা রুবি, এশিয়ান এইজ প্রতিনিধি মোনায়েম খান প্রমুখ। এ সময় বক্তারা, খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সবাইকে অবহিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com