সাপ্তাহিক হাকালুকি পত্রিকার উপদেষ্ঠা এড. মান্নান ও মতিউর রহমানকে সংবর্ধনা

April 25, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ সাপ্তাহিক হাকালুকি পত্রিকার উপদেষ্ঠা মতিউর রহমান চৌধুরী লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও উপদেষ্ঠা এ টি এম মান্নান মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাপ্তাহিক হাকালুকি পত্রিকার উদ্যোগে ২৩ এপ্রিল মঙ্গলবার কুলাউড়া শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

সাপ্তাহিক হাকালুকি পত্রিকার কর্ণধার উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্রিকার উপদেষ্ঠা কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী, সাধারন সম্পাদক খালেদ পারভেজ বখশ, সংবর্ধিত অতিথি পত্রিকার উপদেষ্ঠা এড. এটিএম মান্নান, মতিউর রহমান চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, আজকের বিজনেস বাংলাদেশের মৌলভীবাজার জেলা প্রতিনিধি রাহেলা সিদ্দিকা, সাংবাদিক বিকাশ মল্লিক, সুমন আহমদ, ইউছুফ আহমদ ইমন প্রমুখ। শেষে সংবর্ধিত অতিথিকে পত্রিকার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com