কুলাউড়ায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

April 25, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ ‘আমিই করব ম্যালিরিয়া নির্মূল’ এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে কুলাউড়ায় পালিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০১৯। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে ম্যালেরিয়া রক্ত পরীক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকালে র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল হক। র‌্যালীটি হাসপাতাল থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপে¬ক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপে¬ক্সের আরএমও ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিএসসি এর উপজেলা ম্যানেজার হলদর চন্দ্র রায়, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আব্দুল আহাদ চৌধুরী ও বিডিএসসি এর ল্যাব টেকনিশিয়ান সুব্রত প্রমুখ। এছাড়াও ম্যালেরিয়া প্রকল্পে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফিল্ডকর্মী উপস্থিত ছিলেন। পরে হাতপাতালের আউটডোরে হাসপাতালে আসা রোগীদের বিনামূল্যে ম্যালেরিয়া রক্ত পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com