কমলগঞ্জে ধলাইর ডাক টুয়েন্টিফোর ডটকম এর শুভ উদ্বোধন

April 27, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের অঙ্গিকার নিয়ে ধলাইর ডাক টুয়েন্টিফোর ডটকম এর শুভ উদ্বোধন অনুষ্টিত হয়েছে। গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল  রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে গ্রামের বাড়ি রেষ্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ধলাইর ডাক টুয়েন্টিফোর ডটকম এর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।

ধলাইর ডাক এর প্রধান সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. আনহার আলীর সভাপতিত্ব ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন সরকার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ধলাইর ডাকের বার্তা সম্পাদক আসহাবুর ইসলাম শাওন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস, এ, চৌধুরী জয়, সমাজসেবক রাসেল হাসান বক্ত প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে ধলাইর ডাক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সম্পাদক ও প্রকাশক আশরাফ সিদ্দিকী পারভেজসহ ধলাইর ডাক পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে ধলাইর ডাক টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে কমলগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্ম্মাণে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। সবশেষে উপস্থিত সকলকে নৈশ্যভোজ করানো হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com