কুলাউড়ায় কিশোরী গণধর্ষণ ঘটনার মুলহোতা শুকুর আলী আটক

April 27, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ৭ দুর্বৃত্ত মিলে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের ঘটনার মুলহোতা শুকুর আলী (৩৫)কে ঘটনার ১০ দিন পর আটক করতে সক্ষম হয় পুলিশ। শুক্রবার ২৬ এপ্রিল দুপুরে রাজনগর উপজেলার টেংরা বাজার থেকে পুলিশ একটি সিএনজি অটোরিক্সা তল্লাশি চালিয়ে তাকে আটক করে। এর আগে ঘটনার সাথে জড়িত অপর ৫ আসামীকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজনগর উপজেলা সদরে ছদ্দবেশে অপেক্ষায় থাকে। শুকুর আলীকে বহনকারী সিএনজি অটোরিক্সাকে সিগন্যাল দিয়ে থামিয়ে চ্যালেঞ্জ করে ছদ্দবেশি পুলিশ শুকুর আলীকে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার ২৭ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রথমে পুলিশ ঘটনার সাথে জড়িত সিএনজি অটো রিক্সা চালক হাসান মিয়া (২৫) কে আটক করতে সক্ষম হয়। তার দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দির পর অভিযান চালিয়ে পুলিশ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুসাইনগর ও জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকা থেকে বিলাল মিয়া (২৫), জাহাঙ্গীর আলম (২৬), সুজন মিয়া (২২) ও সুফিয়ান মিয়া (২৫)কে গ্রেফতার করে। এরমধ্যে বিলাল ও জাহাঙ্গীর দালালের মাধ্যমে চোরাই পথে ভারতে পালানোর চেষ্টা চালায়।

উল্লেখ্য, ১৫ এপ্রিল সোসবার রাতে পৌর এলাকার ১৭ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে নির্জণ স্থানে ৭ দুর্বৃত্ত মিলে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে কুলাউড়া থানায় শুকুর আলীকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com