কুলাউড়ায় ৫ম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ৫ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। ২৭ এপ্রিল শনিবার কেওলাকান্দি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিনমজুর লিয়াকত আলীর মেয়ে মারজানা বেগম (১৫) সকাল ১১টায় তার নিজ ঘরে চালার সাথে রশি দিয়ে আতœহত্যা করছে। নিহত মেয়ের বাবা প্রতিদিনের মতো কাজে যান পরে খবর পেয়ে বাড়িতে এসে তার মেয়ের লাশ দেখতে পান। নিহতের মার দাবি যে রশি দিয়ে আত্মহত্যা করেছে সেই রশি ছিঁড়ে সে মেঝেতে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে। নিতহ ছাত্রী কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো।
কুলাউড়ার থানার এসআই খসরুল আলম বাদল বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে এ ছাত্রীর লাশ উদ্ধার করছি। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তে মৃতেুার রহস্য বেরিয়ে আসবে হত্যা না আতœহত্যা।



মন্তব্য করুন