কুলাউড়ায় বখাটের দায়ের কোপে স্কুলছাত্রী আহতের ঘটনায় জুয়েলকে কোর্টে সোপর্দ

কুলাউড়া প্রতিনিধি॥ প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার ৮ম শ্রেণীর ছাত্রী মাইমুনা আক্তার ছামিরার একমাত্র বিবাদী জুয়েল আহমেদকে আটক করে পুলিশ কোর্টে চালান দিয়েছে ।
২৮ এপ্রিল রবিবার দুপুর ৩ ঘটিকার সময় বিজ্ঞ চিফ জুডিশিয়াল মাজেস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়েছে।
উল্লেখ্য,
কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ঘাটেরবাজার এলাকায় শনিবার বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। সে মীরশংকর গ্রামের সরফ উদ্ধিনের মেয়ে।
আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীকে প্রথমে কুলাউড়া হাসপাতালে ও পরে সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলাকারী বখাটে জুয়েল (১৯)কে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এভ্রাপারে মেয়েটি মা সাহারা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে জুয়েল বটি দা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক জখম করে। এসময় ছামিরার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।



মন্তব্য করুন