বৃষ্টি এলেই বিদ্যালয় ছুটি : জোড়াতালি দিয়ে চলছে পাঠদান উত্তর চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

April 29, 2019,

এইচ ডি রুবেল॥ ২০১৬ সালের ভূমিকম্পে মারত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় বিদ্যালয় ভবন। এলজিইডির উপসহকারি প্রকৌশলীসহ শিক্ষাবিভাগ পরিত্যক্ত ঘোষণা করে। এরপর কেটে গেছে আড়াই বছর। কোন ভবন অনুমোদন পায়নি। বিকল্প হিসেবে একটি জোড়াতালির টিনশেড ঘরে চলছে পাঠদান। বৃষ্টি এলে কিংবা ঝড় তুফানের পূর্বাভাস দেখলেই দিতে হয় বিদ্যালয় ছুটি। গত আড়াই বছর থেকে এভাবেই চলছে কুলাউড়া উপজেলার উত্তর চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিন উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক দেবী প্রসাদ ভট্রাচার্য্য জানান, ১৯৮০ সালে স্থাপিত এই বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ২শ। বিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৯৪ সালে ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে একটি ৪ কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মিত হয়। কিন্তু সে সময় ঠিকাদারের অনিয়ম ও দুর্নীতির কারণে ভবনটির কাজ নিম্নমানের হওয়ার কারণে তাতে ফাটল দেখা দেয়। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের ভূমিকম্পে বিদ্যালয় ভবনটিতে একাধিক ফাটল দেখা দেয়। কুলাউড়ার উপসহকারি প্রকৌশলী আব্দুল রাকিব ও শিক্ষা অফিসের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শণ করে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। এমতাবস্থায় বিদ্যালয়ের পাঠদান চালিয়ে যাবার লক্ষ্যে এলাকাবাসীর সহযোগিতায় ২০১৮ সালে পরিত্যক্ত ভবনের সামনে একটি টিনশেড ঘর নির্মাণ করে তাতে পাঠদান কার্যক্রম চালানো হয়।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মখলুফা, নাজমিন বিগম, ইয়াছমিন বেগম, লাকী রানী চন্দ, হাসি রানী চন্দ, সুমিত্রা রানী, মঞ্জু রানী নাথ, কল্পনা রানী, সাজনা বেগম, রায়না বেগম, লেচু বেগম, অর্পণা রানী, সানজিদা আক্তার জানান, শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকেন। যদি পরিত্যক্ত ভবন ভেঙে পড়ে যদি কোন দূর্ঘটনা ঘটে। তাছাড়া যে টিনশেডের ঘরে পাঠদান চলছে সেখানে বসার মত ভালো ব্যবস্থা নেই, নেই ফ্যান। টিনশেড ঘরের বেড়া ঠিকমত না থাকায় ঝড় তুফান আসলেই স্কুল ছুটি দিতে হয়। নেই বাথর”মের কোন ব্যবস্থা। ফলে শিক্ষার্থীরা আশপাশের মানুষের বাড়িতে গিয়ে প্রসাব পায়খানা সারতে হয়।

বিদ্যালয় এসএমসির সভাপতি হাজী মো. তৈয়ব খান জানান, বারবার শিক্ষা বিভাগ এবং এমপির কাছে একটি ভবনের আব্দার জানালেও কোন সুরাহা হচ্ছে না। ফলে দিন দিন শিক্ষার্থীও কমছে। ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক আমরা সবার একটি ভবনের দাবি।

এব্যাপারে কুলাউড়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান জানান, অধিদফতরের তালিকায় এবং স্থানীয় এমপির চাহিদার তালিকায় এক নম্বরে উত্র চুনঘর স্কুলের নাম বারবার দেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com