বোরো ধানের নায্য মূল্যের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

April 29, 2019,

মু. ইমাদ উদ দীন॥ বোরো ধানের লাভজনক দাম নিশ্চিত করার লক্ষ্যে এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালুর দাবিতে হাওর বাঁচাও, কৃষি বাঁচাও ও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ কৃষক সমিতির প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

২৯ এপ্রিল সোমবার দুপুরে জেলা খাদ্য কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও, কৃষি বাঁচাও ও কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ বাদশাহ্, মইনুল ইসলাম মগনু, জহর লাল দত্ত ও হোসাইন আহমদ প্রমুখ।

এদিকে ১৩ দফা দাবি নিয়ে জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল বাজারে কৃষকরা প্রতিবাদ সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, সাবেক প্রধান শিক্ষক মোঃ খুর্শেদ উল্ল্যাহ, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল মালিক, আপ্তাব উদ্দিন আহমদ ও জেলা বন্যা প্রতিরক্ষায় প্রেশার গ্রুপের সদস্য সচিব সাংবাদিক মু. ইমাদ উদ দীন, হাকালুকি যুব সাহিত্য পরিষদের সভাপতি এম এস আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com