রাজনগরে ভোক্তার মতবিনিময় ও সচেতনতামূলক সভা

April 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

২৯ এপ্রিল ভোক্তা অধিকার আইন, ২০০৯ প্রচারের লক্ষে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার এর সভাপতিত্বে ও ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেক মিয়া ও সহকারী কমিশনার (ভূমি), মাহমুদুর রহমান মামুন।

উপপরিচালক মোঃ ফখরুল ইসলাম অধিদপ্তরের কার্যক্রম সর্ম্পকে এবং ভোক্তা অধিকার আইন সর্ম্পকে আলোচনা করেন। তিনি সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা করার জন্য অনুরোধ জানান। উপজেলা নির্বাহী অফিসার সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ জানান। সকল মানুষই ভোক্তা উল্লেখ করে অনুষ্ঠানের সভাপতি সকলকেই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে কাজ করা জন্য আহবান করেন। মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীমহল ও ভোক্তা সাধারণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com