কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন

May 1, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ মে বুধবার দুপুরে কুলাউড়া ডাকবাংলো মাঠে আয়োজিত সভায় উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মুক্তার মিয়ার সভাপতিত্বে ও জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর কাউন্সিলর রাসেল চৌধুরী, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। বক্তব্য রাখেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার আলী সেবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জলিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ ইয়ামীর আলী, অর্থ সম্পাদক রউফ আহমদ শিবলু, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com