কমলগঞ্জে এক রাতে সাত দোকানে চুরি

May 2, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য রথটিলা বাজারে এক রাতে পাশাপাশি সাতটি দোকানে চুরি হয়েছে। বুধবার (১ মে) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ১ মে বুধবার দিবাগত রাতে শ্রীসূর্য্য রথটিলা বাজারের নাবিল এন্ড তানিয়া স্টোর, বিসমিল্লাহ স্টোর, ইরফান মিযার চায়ের দোকান, জননী স্টোর, জুনেদ মিয়ার ফার্নিচারের দোকান, কয়েছ মিয়ার চায়ের দোকান, স্থানীয় বেসরকারী সংস্থা চাঁদের হাসি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর দরজা ও সাটার ভেঙ্গে চুরি হয়েছে।

নাবিল এন্ড তানিয়া স্টোরের মালিক ফুটিকুল ইসলাম বলেন, এবার চোরচক্র তার দোকান থেকে ২ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়েছে। ইতিপূর্বে গত ২৯ মার্চ তার দোকান চুরি হলে ২৯ হাজার টাকার মালামাল চুরি হয়েছিল।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তার কাছে বিষয়টি রহস্যজনক বলে মনে হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে কোন দোকানী লিখিত অভিযোগ দিচ্ছে না। তারপরও পুলিশ তদন্ত করে দেখছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com