কমলগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
May 2, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ঘূর্ণিঝড় ফণির আঘাত মোকাবেলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা বৃহস্পতিবার ২ মে বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ঘূর্ণিঝড় ফণির আঘাত মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র প্রস্তুত ও উপজেলায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রলয়ংকরী ফণি মোকাবিলায় শুক্র, শনি ও রোববার সবাইকে বিশেষ সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”



মন্তব্য করুন