কমলগঞ্জে এক চোর আটক

May 4, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পঞ্চমোহনাস্থ ব্রাদার্স পার্টি সেন্টারের তৃতীয় তলায় উঠে ৪ মে শনিবার বেলা ২টায় বৈদ্যুতিক লাইটিং সামগ্রী খুলে নিচ্ছিল আব্দুর রহমান (২৮) নামে এক চোর। ব্রাদার্স পার্টি সেন্টারের তদারককারী ফজু মিয়া নামাজ পড়তে তৃতীয় তলায় উঠে অপরিচিতি হিসেবে আব্দুর রহমানকে আটিকিয়ে রাখে। ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশে একটি দল এসে আটক আব্দুর রহমানের দেহ তল্লাশি করে চুরি করে নেওয়া বেশ কিছু বৈদ্যুতিক লাইটিং সামগ্রী উদ্ধার করে। পরে আটক চোরকে পুলিশ ফাঁড়িতে নিওয়া যাওয়া হয়। আটক চোর আব্দুর রহমান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সোনারামপুর গ্রামের আব্দুর গনির ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাবার সাথে কথা বলেও তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে একজন দাগী চোর। তার নিজ এলাকায় একাধিকবার চুরির দায়ে আটক হয়ে পরে ছাড়া পেয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলেও পরিদর্শক জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com