কুলাউড়ায় তরুণদের উদ্যোগে মসজিদ ভবন নির্মাণ

কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের এক দল তরুণের আর্থিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে টাট্টিউলি জামে মসজিদের দ্বিতীয় তলার ভবন নির্মাণের কাজ। এলাকার প্রবাসী তরুণরা প্রবাসে থেকে তৈরি করেন “টাট্টিউলি প্রবাসী অনলাইন গ্রুপ’’ নামের একটি ফেসবুকভিত্তিক অনলাইন সামাজিক সংগঠন।
মুসল্লিদের জায়গা সংকট দেখা দিলে টাকার অভাবে মসজিদের ২য় তলার ভবন কাজ পূর্ণ করা এলাকাবাসীর পক্ষে সম্ভবপর ছিলোনা। এলাকাবাসীর পক্ষে সম্ভব না হওয়ায় এগিয়ে এসেছে টাট্টিউলি প্রবাসী অনলাইন গ্রুপ। গ্রুপের প্রায় ২০০ জন সদস্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মসজিদ ভবন নির্মাণে তাঁরা প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা অনুদান সংগ্রহ করে দেন। প্রবাসী অনলাইন গ্রুপের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জেলার প্রবাসীগণ। গ্রুপের দায়িত্বশীল সদস্য আরমান আলি জানান ‘আমরা মূলত সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করতে ইচ্ছুক। আমরা বিবেচনা করি বহুলাংশ মানুষের সুযোগ-সুবিধা’।
প্রবাসী অনলাইন গ্রুপের বাংলাদেশের সদস্য হাজী মোশাহিদ আলী জানান, ‘আমাদের গ্রুপ সামাজিক উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী। আমরা ভবিষৎতে যে কোন সামাজিক কাজের জন্য এগিয়ে যাবো।
উন্নয়ন কাজের অনুদানের জন্য অনলাইন গ্রুপের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউপি সদস্য ও মসজিদ কমিটির সেক্রেটারি হাজী মাকছুদ আলী বলেন, তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমার বিশ্বাস তারা সমাজের আরও ব্যাপক উন্নয়ন কাজে এগিয়ে আসবে।



মন্তব্য করুন