কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভা অনুষ্ঠিত
May 11, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির এক সভা শুক্রবার ১০ মে দুপুরে কলেজ রোডস্থ অধ্যক্ষ মো: হেলাল উদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত হয়। সোসাইটির কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম। আলোচনায় অংশ নেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষকা রাবেয়া খাতুন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সহ সভাপতি প্রভাস সিংহ, সদস্য অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, এলিসন সুঙ প্রমুখ।
সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনামূলক লিফলেট বিতরণ, গুরুত্বপূর্ণ স্থানে বিল বোর্ড স্থাপনসহ পাহাড়ে গাছ কাটা রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।



মন্তব্য করুন