কমলগঞ্জে বিশ্ব মা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

May 12, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব মা দিবস উপলক্ষে এক আলোচনা সভা রোববার ১২ মে সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম। রাইয়ান চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধু ছন্দা দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, মোনায়েম খান, ফরিদা পারভীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com