কুলাউড়ায় বিশ্ব মা দিবসে আলোচনা সভা ও ঋন বিতরণ অনুষ্ঠিত

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় বিশ্ব মা দিবস উপলক্ষে এক আলোচনা সভা,সাংস্কৃতিক ও ঋন বিতরণ রোববার ১২ মে সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মা সমাবেশে সহকারী কমিশনার (ভূমি) সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, কুলাউড়া পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মহসিন, ওয়ান স্টফ ক্রাইসিস এর প্রগ্রোম অফিসার মোঃ আমান উল্লাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন ভুইয়া, উপজেলা তথ্য আপা পিয়ারা বেগম প্রমুখ ।
স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষক সোমা রানী দাস। অনুষ্টানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন মহিলা বিষয়ক অফিসের লায়লা আক্তার ও গীতা পাঠ করেন স্বপ্না দাস, কবিতা আবৃতি মিনতি এবং মাকে নিয়ে গজল পরিবেশন করেন ইউএনও অফিসের স্টাফ মোঃ শামসুল ইসলাম।
পরে সমাবেশে অতিথিরা ২৬ জন মাকে আতœকর্মসংস্থানের জন্য জন প্রতি ১৫ হাজার টাকা করে ৩ লাখ ৯০ হাজার টাকার ক্ষুদ্র ঋনের চেক ও আইজি প্রকল্পের ৪০ জন প্রশিক্ষানার্থী জন প্রতি ৬ হাজার টাকা করে ২ লাখ ৪০ হাজার টাকার ভাতার চেক বিতরন করা হয় ।



মন্তব্য করুন