ব্রাম্মণবাজারে ইয়াবাসহ আটক ১
May 14, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও এএসআই উত্তম পালের নেতৃত্বে ১৫০ পিস ইয়াবাসহ জুবেল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ১৪ মে বিকেল ৪ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজারে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত জুবেল মিয়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা আমির আলীর ছেলে।জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি উপপরিদর্শক (এএসআই) উত্তম পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন জুবেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন