কুলাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় 

May 15, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া ব্রাহ্মণবাজারের বিভিন্ন স্থানে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৫ মে বুধবার সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে পূর্ব ব্রাহ্মণবাজারে অবস্থিত পলাশ হোটেলকে ২ হাজার টাকা, জমজম সুইটসকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত শ্রী লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, আল আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকাসহ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, বাসি ও পঁচা ইফতারি বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি করা, ইফতারি বিক্রয় করার প্যাকেটের ওজন বেশি থাকা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com