কুলাউড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

May 16, 2019,

এইচ ডি রুবেল॥ পবিত্র রমজান মাস উপলক্ষে শাহজালাল সমবায় সমিতি সংযুক্ত আরব আমিরাত এর অর্থায়নে ও শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউ-েশনের উদ্যোগে অসহায় ও দুস্ত মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ মে পৌর শহরের ইকো ডায়াগনিস্টক সেন্টার প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার ও াদ্য সামগ্রীর মধ্যে ছিল ডাল, চানা, সোয়াবিন তেলসহ খেজুর, আলু, লবন, পিঁয়াজ, রসুন ও পানীয় গুড়ো ট্যাংক।
এসময় খাদ্যসামগ্রী তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নী, রাশিদ আলী ফাউ-েশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতির সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, সংলাপের স্টাফ রিপোর্টার সুমন আহমদ দৈনিক মাতৃছায়া জেলা প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন,দি বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমদ, গণজাগরণ প্রতিনিধি এনামুল আলম,মুক্ত স্কাউটের সাধারণ সম্পাদক শামস উদ্দিন বাবু, ব্যবসায়ী আজির উদ্দিন, রাশিদ আলী ফাউ-েশনের সদস্য পারুল মিয়া, সুফিয়া হক, মমতাজ হাসান, হাসিনা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com