কমলগঞ্জে আফরোজ উদ্দীন ট্রাষ্টের উদ্যোগ ইফতার বিতরণ

May 18, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আফরোজ উদ্দীন ট্রাষ্টের উদ্যোগে এলাকার গরীব ও দরিদ্র ৫শত পরিবারের মধ্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ মে শনিবার সকাল ১১টায় নছরতপুর গ্রামের বাড়িতে ট্রাষ্টের পরিচালক মিসবা উদ্দীনের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বক্তব্য রাখেন ট্রাষ্টি আফরোজ উদ্দীন, কাউন্সিলর জামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সেমাই, তেল, পেয়াজ ও চিনিসহ প্রায় ৫শত পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com