কুলাউড়ায় কেবিসি নিউজের উদ্যোগে ইফতার মাহফিল

May 19, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥  জনপ্রিয় অনলাইন ব্রডকাস্টিং চ্যানেল ‘কেবিসি’ নিউজের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কেবিসি নিউজের বার্তা প্রধান  এম আতিকুর রহমান আখই এর সভাপতিত্বে ও সিনিয়র রিপোর্টার নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ, জাতির বিবেক। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সমাজের অসঙ্গতি তুলে ধরতে গিয়ে সত্য ও বস্তুনিষ্ঠতার বিষয়ে দৃষ্টি রাখা উচিত। এর ব্যত্যয় ঘটলে সমাজেরই ক্ষতি হবে। এসময় তিনি আধুনিক কুলাউড়া বিনির্মাণে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহিদুল ইসলাম তনয়, কেবিসি নিউজের বার্তা সম্পাদক একেএম জাবের, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কেবিসি নিউজের রিপোর্টার এনামুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেইলি ষ্টারের সাংবাদিক মিন্টু দেশোয়ারা, নয়াদিগন্ত প্রতিনিধি মইনুল হক পবন, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, সিলেট টুডে প্রতিনিধি এস আলম সুমন, সাংবাদিক শরীফ আহমদ, কুলাউড়ার ডাকের স্টাফ রিপোর্টার তারেক হাসান, কেবিসি নিউজের বিশেষ প্রতিনিধি মহি উদ্দিন রিপন, এডভোকেট আনোয়ার আলম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়হাম রুমেল, প্রভাষক আহসান রাব্বী মিরাজ, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি শাহবান রশীদ অনি, কুলাউড়া মুক্ত স্কাউটের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সুমন আহমদ, সংলাপের শহর প্রতিনিধি হাবিবুর রহমান সুজন, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন, সামছুল ইসলাম, কেবিসি নিউজের স্টাফ রিপোর্টার আশিকুল ইসলাম বাবু, রিপন কুমার দাস, আব্দুস সামাদ, তাঞ্জুল ইসলাম, কুলাউড়া মুক্ত স্কাউটের লিডার সাগর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেবিসি নিউজের স্টাফ রিপোর্টার আব্দুস সামাদ। অনুষ্ঠান শেষে ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের খতিব আহসান উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com