সিলেট বেতারে নির্বাচিত হলেন কুলাউড়া রুদ্রবীণা সংগীত বিদ্যালয়ের ১০ মেধাবী

May 21, 2019,

এইচ ডি রুবেল॥ বাংলাদেশ বেতার সিলেটে কন্ঠস্বর পরীক্ষায় কুলাউড়ার ১০ জন মেধাবী ছাত্রছাত্রী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন কুলাউড়ার প্রিয় মুখ কন্ঠশিল্পী দিলীপ কুমার ঘোষ লালন গীতিতে, টুম্পা দাস আধুনিক ও লালনগীতিতে। এছাড়া উদীয়মান কন্ঠশিল্পী মিথুন দেবনাথ পল¬ীগীতি, সূচনা ধর আধুনিক, এ্যানি অন্তরা ধর ডেইজি নজরুল গীতি, অতসী পাল এ্যানি নজরুল গীতি, সুজন দে তবলায়, শ্যামলী মলি¬ক নজরুল গীতি, কলি মলি¬ক পল¬ীগীতি ও সৃষ্টি আচার্য নজরুল গীতিতে নির্বাচিত হন।

এরা সকলেই কুলাউড়ার একমাত্র সুনাম ধন্য রুদ্রবীনা সংগীত বিদ্যালয়ের ছাত্রছাত্রী। দীর্ঘদিন থেকে তারা কুলাউড়া উদীচি সহ নানা সংগীত অঙ্গনের সাথে সম্পৃক্ত রয়েছেন। উলে¬খ্য, গত ২১ থেকে ২৯ এপ্রিল বৃহত্তর সিলেটের প্রায় ১১শ’ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩২৪ জন নির্বাচিত হোন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com