রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে ভোক্তার অভিযান

May 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার ভেতর বাজার, মাছ বাজার, ভানুগাছ বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার ২১ মে সকাল ১০:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ভেতর বাজারে অবস্থিত সেলিম মিয়ার সবজির দোকানকে ৫ শত টাকা, মাছ বাজারে অবস্থিত পাল পোল্ট্রি হাউজকে ১ হাজার টাকা, ফারুক মিয়ার মাছের দোকানকে ১ হাজার টাকা, ভানুগাছ বাজারে অবস্থিত মনাফ মিয়ার মাংসের দোকানকে ১ হাজার টাকাসহ ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম রাখা, গরুর মাংসের দাম বেশি রাখা, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখাসহ  বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com