কমলগঞ্জে দরিদ্র রোজাদারদের মাঝে ২ টাকায় বন্ধনের ইফতার বিতরণ

May 22, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে দরিদ্র রোজদারদের মাঝে নামমাত্র দুই টাকায় ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বন্ধন’।  সোমবার ২০ মে বেলা সাড়ে ৫ টায় ভানুগাছ বাজারস্থ সাবরেজিষ্টার অফিস মাঠে দুই টাকার বিনিময়ে প্রায় আড়াই শতাধিক দরিদ্র রোজদারদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ইফতার বিতরন কার্যক্রম উদ্বোধন করেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক এড সানোয়ার হোসেন, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মগ্নি মুহিত, রফিকুল ইসলাম রুহেল, কমলগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদল আহবায়ক গোলাম রব্বানী তৈমুর, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হাসান বক্স, প্রবাসী মাহমুদুল হাসান রুমন, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, সালাহউদ্দিন শুভ, হৃদয় ইসলাম. মো. কামরুজ্জামান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com