শোক সংবাদ ॥ মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী ॥

May 22, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মতিন চৌধুরী (৯২)  সোমবার ২০ মে সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তিনি পতনঊষার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান চৌধুরী ও তরিকুর রশীদ চৌধুরী শওকত এর পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বুধবার (২২ মে) বেলা ২.৩০ ঘটিকায় নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে গ্রাম্য কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁর মৃত্যুতে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com