কুলাউড়ায় ফাঁদে ফেলে পাহাড়ে নিয়ে কিশোরীকে ধর্ষণ

May 22, 2019,

এইচ ডি রুবেল : প্রেমের ফাঁদে ফেলে ১৯ বছরের এক কিশোরীকে পাহাড়ের নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক কামাল মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের সিকন্দর আলীর ছেলে। এঘটনায় বুধবার ২২ মে ধর্ষিতা নিজে বাদি হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (মামলা নং ৩৭/১৯) দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের ফাঁদে ফেলে মঙ্গলবার ২১ মে বিকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া এলাকার একটি পাহাড়ে র্নিজন স্থানে ওই কিশোরীকে নিয়ে যায় কথিত প্রেমিক কামাল। এসময় কামাল ধর্ষিতার আপত্তি সত্ত্বেও জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে ধর্ষককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যার পর কুলাউড়া থানার এসআই বাদল তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

আটকের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে পরীক্ষার জন্য মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও আটককৃত কামালকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com