কুলাউড়া উপজেলা সার্ভে-আমিন কল্যাণ সমবায় সমিতির ইফতার

May 22, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সার্ভে-আমিন কল্যাণ সমবায় সমিতি এর আয়োজনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, ১৭ মে শুক্রবার উত্তর বাজার বাদশাহী শপিং কমপ্লেক্সেএ সংগঠনের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় কুলাউড়া উপজেলা সার্ভে-আমিন কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি,আব্দুল মোহিত সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, ফরহাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বার এসোসিয়েশনের সহ-সভাপতি এডভোকেট এ টি এম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ ফুল, কুলাউড়া উপজেলা সার্ভে-আমিন কল্যাণ সমবায় সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মহি উদ্দিন চৌধুরী প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য দেন, ইমদাদুল হক মিলন ও সবুজ মিয়া। এসময় উপস্থিত ছিলেন সমিতির সকল সদস্যবৃন্দ।

দোয়া পরিচালনা করেন বাদশাগঞ্জ বাজার জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com