রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষে ভোক্তার অভিযান

May 22, 2019,

স্টাফ রিপোর্টার॥  কুলাউড়া উপজেলার ষ্টেশন রোড, দক্ষিণ বাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২২ মে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ষ্টেশন রোডে অবস্থিত গ্রীণ ভিউ রেষ্টুরেন্টকে ৮ হাজার টাকা, পাকশী রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, দক্ষিণবাজারে অবস্থিত সুলমান মিয়ার সবজির দোকানকে ৩ শত টাকাসহ মোট ১১ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে  ফ্রিজে রান্না করা মাছ মাংস এবং পূর্বের ইফতারী কাঁচা মাছ মাংসের সাথে রেখে বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, পোকা বেগুন দিয়ে বেগুনী তৈরি করা, ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com