কমলগঞ্জের পতনঊষারে দুবাই প্রবাসী জহির উদ্দিনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

May 23, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়বাজারে পবিত্র মাহে রমজানের এই মাসে বৃহত্তর পতনঊষার ইউনিয়ন তথা দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশিষ্ট ব্যবসায়ী দুবাই প্রবাসী কমিউনিটি নেতা মো. জহির উদ্দিনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল ২২ মে বুধবার অনুষ্ঠিত হয়। নয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামসুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আছকর আলীর সার্বিক তত্ত্বাবধানে প্রায় দুই হাজার লোক অংশগ্রহণ করেন। সমাজকর্মী মিজানুর রহমান মিষ্টারের সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু প্রমুখ। এ সময় জেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী অলি আহমদ খান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক আং হাদী তুহিন, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুলসহ স্থানীয় আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com