২৫ মে ভারতের আগরতলায় ¯্রােতের রজত জয়ন্তী প্রকাশনা উৎসব

May 23, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ আগামী ২৫ মে শনিবার বিকাল ৪টায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার সুকান্ত একাডেমিতে স্রোত সাহিত্য সংস্কৃতি পরিবার এর উদ্যোগে ¯্রােতের রজত জয়ন্তী প্রকাশনা উৎসব-২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে- স্রোত সাহিত্য সংস্কৃতি পরিবার, দোলনা, কুসুম, কবিতাঘর, বইবাড়ি, স্রোত ভ, স্রোত.পড়স, পড়স, উৎসব সমাচার, অন্যপাঠ, বাংলাভাষা, গ্রাফিপ্রিন্ট, ত্রিপুরার পুঁথি-পা-লিপি গবেষণা কেন্দ্র, উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন গবেষণা ও চর্চা কেন্দ্র এবং বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ, কুমারঘাট শাখা। অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভাশিস তলাপাত্র, বাংলাদেশের কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশের হাই কমিশনার কিরিটি চাকমা, ত্রিপুরার বিশিষ্ট কবি কল্যাণব্রত চক্রবর্তী, সিলেটের গবেষক ও প্রাবন্ধিক অপূর্ব শর্মা, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ,বাংলাদেশ এর সম্পাদক কামরুল ইসলাম, ত্রিপুরার লোক গবেষক অশোকানন্দ রায় বর্ধন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে বই বিক্রি ও প্রদর্শনী, গৈরিকা ধর এর সঙ্গীত, শুভেচ্ছা বক্তব্য রাথবেন স্্েরাতের কর্ণধার কবি গোবিন্দ ধর, নতুন বই প্রকাশ, ত্রিপুরার প্রকাশনায় স্রোত নিয়ে আলোচনা, কথা সাহিত্যিক শ্যামল বৈদ্য-কে দক্ষিণারঞ্জন ধর স্মৃতি স্রোত পুরস্কার ২০১৯ প্রদান, অনুগল্প পাঠ করবেন ছত্তিশগড়ের কথাসাহিত্যিক আরতি চন্দ, কবিতা আবৃত্তি করবেন পশ্চিমবঙ্গেও বাচিক শিল্পী সুশান্ত নন্দী, কবিতার কোলাজ করবেন পশ্চিমবঙ্গেও কথাশিল্পী অনিন্দিতা মোদক। অনুষ্ঠানে প্রত্যেক লেখক নিজ নিজ বই  মোড়ক উন্মোচনে সহযোগিতা করবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত দর্শক-শ্রোতাদের স্রোত প্রকাশনার বই উপহার প্রদান করা হবে। স্রোত সাহিত্য সংস্কৃতি পরিবার এর কমলগঞ্জ উপজেলা শাখার মূখ্য সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও সভাপতি কবি জয়নাল আবেদীনসহ দেশ-বিদেশের ৪০টি শাখার সকল শাখার মুখ্য সম্পাদক ও সভাপতিদের সম্মান স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন বিধাতৃ দাম ও ধন্যবাদ জ্ঞাপন করবেন পদ্মশ্রী মজুমদার।

উক্ত অনুষ্ঠানসমুহে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য স্রোত সাহিত্য সংস্কৃতি পরিবার এর সম্পাদক কবি গোবিন্দ ধর এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com