কমলগঞ্জে অবৈধ বালি জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা

May 23, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় প্রায় ৩০০ ঘনফুট বালি জব্ব করা হয়েছে। বালু জব্বের সাথে সাধে বালি উত্তোলনকারী মছব্বির মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার। ২৩ মে বৃহস্পতিবার বেলা ১টায় বালি জব্দ করে জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এর  কার্যালয় সূত্রে জানা যায় বেশ কিছু দিন ধরে কমলগঞ্জে ধলাই নদসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলনের গুঞ্জন চলছিল। গত ২ সপ্তাহ আগেও ধলাই নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে পরিবহনের সময় বালি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার আকস্মিকভাবে পদ্মছড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৩০০ ঘনফুট বালি জব্দ করেন। সাথে সাথে বালি উত্তোলনকারী মছব্বির মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার বালি জব্দ ও নগদ জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com