কুলাউড়ায় ৩ সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার

May 25, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন থেকে শুক্রবার ২৪ মে বেলা আনুমানিক ১২টায় রাবিয়া বেগম (৪০) নামক ৩ সন্তানের জননীর গলাকাট লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় লোকজন জানান, ইউনিয়নের ফটিগুলি গ্রামের বাবা আব্দুল লতিফের বাড়িতে শুক্রবার ২৪ মে সকালে আসেন গৃহবধু রাবিয়া বেগম। দুপুর ১২টার দিকে ধরালো দা দিয়ে নিজ গলাকেটে কেটে ফেলেন। এসময় ছটফটানির শব্দে পাশর্^বর্তী ঘরের লোকজন এগিয়ে এসে ঘটনা দেখতে পান। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান রাবিয়া বেগম।

একই ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে বিয়ে হয় রাবিয়া বেগমের। তার স্বামী তাহির আলী ঘটনার সময় নিজ বাড়িতে ছিলেন। নিহত গৃহবধু রাবিয়া বেগমের ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানানো হয় কুলাউড়া থানা পুলিশকে। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুনুর রশীদ ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক জানান, নিহত রাবিয়া বেগম কিছুটা মানসিক সমস্যায় ভূগছিলেন। তাছাড়া দৈন্যতার কারণে স্বামীর সংসারেও কিছুটা অশান্তি ছিলো। সবমিলিয়ে মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন বলে তিনি ধারণা করছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে এবং ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com