কমলগঞ্জে বিদুৎ পৃষ্ট হয়ে ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু

May 25, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুরে বিদ্যুতায়িত হয়ে কামরুল ইসলাম (১৮) নামে এক ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ভানুবিল গ্রামের মছদ্দর মিয়ার ছেলে।

২৩ মে বৃহস্পতিবার বেলা আড়াইটায় আদমপুরের উত্তরগাঁওয়ের সুভাস সিংহের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উত্তরগাঁও এর সুভাস সিংহের বাড়িতে ওয়েল্ডিং -এর মাধ্যমে একটি রড কাটতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতরভাবে আহত হয় কামরুল। সাথে সাথে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মৃত দেহ নিয়ে বাড়ি ফিরে যান।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com