কুলাউড়ায় উপজেলা তালামীযের ইফতার মাহফিল সম্পন্ন

May 26, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা তালামীযের আয়োাজনে ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও এতিম পথশিশুদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২৪ মে, শহরের এক অভিজাত রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ও এতিম পথশিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ বলেন :- বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আত্ম- ত্যাগের মহিমায় মুসলমানদের কাজ করতে হবে। সেই সাথে সমাজের সুবিধা বঞ্চিত মানূষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

উপজেলা তালামীযের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হাবিবুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের মুহতারাম অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া পৌর আল ইসলাহ’র সভাপতি কাজী মাওঃ খন্দকার ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক জায়েদ বখস্ টিপু, মৌলভীবাজার জেলা তালামীযের সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান, কুলাউড়া জালালিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুস শহিদ, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি আব্দুল মুক্তাদির, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম , উপজেলা আল ইসলাহ’র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব জাকির, জেলা তালামীযের প্রচার সম্পাদক মামুনূর রশিদ, জেলা আল ইসলাহ সদস্য আতিকুর রহমান আখই, উপজেলা আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা এবাদুর রহমান, মাওঃ শওকতুল ইসলাম, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলম, মৌলভীবাজার জেলা তালামীযের সদস্য আব্দুস সকুর সরকুম।

এছারা ও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক পারভেজ সিদ্দিক,সাব্বির হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হাসান শাকিল,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, প্রচার সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সবুর প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com