জুড়ীতে নৌকা ডুবিতে নিহত ১ : নিখোঁজ ১

May 28, 2019,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে এক শিশু নিহত ও একজন নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ২৬ মে রোববার গভীর রাত একটায় উপজেলার হাকালুকি হাওরে ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাকালুকি হাওরের পানিতে নৌকাযোগে প্রতিদিন রাতে হাওর তীরবর্তী বাসিন্দারা বিভিন্ন সামগ্রী দিয়ে মাছ ধরেন।

রোববার রাতেও সেভাবে মাছ ধরাকালে রাত একটায় প্রচন্ড ঝড় শুরু হয়। ঘন্টাখানেক সময় বহমান ঝড়ে ২/৩টি নৌকা পানিতে ডুবে যাওয়ায় চারজন নোক নিখোঁজ হন। ঝড় কমার পর অন্যান্য নৌকার লোকজন ছুটে এসে স্থানীয় সোনাপুর গ্রামের সাত্তার মিয়াসহ দুইজনকে জীবিত উদ্ধার করলেও সাত্তার মিয়ার পুত্র শরীফ মিয়ার (১৩) লাশ উদ্ধার করা হয়। তবে বেলাগাঁও গ্রামের মৃত মনসুর আলীর পুত্র আব্দুল হাশিম (৬৫) এখনও নিখোঁজ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম সোমবার বিকাল ৫টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হাশিমের সন্ধানে হাওরে অনুসন্ধান চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com