কুলাউড়ায় অগ্নিদগ্ধ মহিলার অবস্থা আশঙ্কাজনক

May 29, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে আছকির মিয়ার স্ত্রী সাবেদা বেগম (৩৫) অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ২৪ মে দুপুর ১২টায় সাবেদা রান্নাঘরে কাজ করছিলেন। চুলায় আগুন দিতে গিয়ে অসাবধানতাজনিত কারণে পরনের কাপড়ে (শাড়ী) আগুন লেগে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টায় সাবেদার চিল্লা-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততোক্ষণে পরনের কাপড় জ্বলে গিয়ে আগুনের তাপে শরীর ঝলছে যায়। সাথে সাথে বাড়ির লোকজন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করেন। ওইদিন রাত ১১টায় উন্নত চিকিৎসার জন্য সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, অগ্নিদগ্ধ মহিলার মৃগি রোগ কি-না তা পুরোপুরি বলা যাচ্ছেনা তবে তিনির মস্তিষ্কে সমস্যা রয়েছে। আগুনে শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে।

টিলাগাঁও ইউপি’র চেয়ারম্যান আব্দুল মালিক জানান, বাগৃহাল গ্রামের আছকির মিয়ার স্ত্রী রান্নাঘরের চুলায় আগুন দিতে গিয়ে অসাবধানতাজনিত কারণে আগুন লেগে দগ্ধ হওয়ার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে গিয়ে শুনেছি অগ্নিদগ্ধ মহিলাকে নিয়ে বাড়ির লোকজন হাসপাতালে চলে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com