কুলাউড়ায় মসজিদের আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপাক্ষের হামলায় নিহত ১

May 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়ার গাজিপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। ২৯মেবুধবার সন্ধ্যায় কুলাউড়ার গাজিপুর মাস্টার দোকান এলাকার বাড়ি থেকে বাজারে আসার পথে প্রতিপক্ষের হামলায় মন্তরমিয়া(৬০) নিহত হয়েছেন।

নিহতের ছেলে জায়েদ মিয়া জানান, বিকেলে মসজিদের গাছের আমপাড়ায় মন্তর মিয়া বাধা দিলে রহমান ক্বারী, পাবলুমিয়া,ছালু মিয়া ও সিপার মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। সে সময় ঝগড়াটি মিটে গেলেও মন্তর মিয়া ইফতার সেরে গাজিপুরচৌমুহনা এলাকায় নিজের ডেকোরেটর দোকানে আসার সময় অতর্কিতে তার উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়ারদোস হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com