কমলগঞ্জে আরডিআরএস কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহায়তায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ন সংস্থার অতি দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ পেশাগোষ্ঠী/শ্রেনীভুক্ত সদস্যদের ছেলে মেয়েদের ৩০ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির টাকা প্রদান করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক। এ সময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক শামসুল হক, কমলগঞ্জ সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, আরডিআরএস শ্রীমঙ্গল অফিসের সিনিয়র অডিটর মাহবুবুর রহমান, কমলগঞ্জ অফিসের হিসাব রক্ষক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আলীনগর ও মাধবপুর চা বাগানের ৫ জন শিক্ষার্থীকে নগদ ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। শাখা ব্যবস্থাপক শামসুল হক জানান, ওই ৫ জন শিক্ষার্থী ভাল ফলাফল করতে পারলে তাদের আরও দুই বার বৃত্তির টাকা প্রদান করা হবে।



মন্তব্য করুন