সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফেতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়, ২য় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় ও ৩য় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
১ম জামাতে ইমামতি করবেন শহরের চৌমুনাস্থ দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আবুল মুহিত, সানী ইমাম হিসেবে উপস্থিত থাকিবেন আলহাজ্ব হাফিজ মাওলানা মির্জা শামীম আহমেদ, পেশ ইমাম সৈয়দ শাহ মোস্তফা (রহঃ) দরগাহ জামে মসজিদ।
২য় জামাতে ইমামতি করবেন মাওলানা মোঃ আব্দুল কাদির, ইমাম, বায়তুল মনওয়ার জামে মসজিদ, সানী ইমাম হিসেবে উপস্থিত থাকিবেন মাওলানা জয়নুল হক, সরকারী উচ্চ বিদ্যালয় জামে মসজিদ।
৩য় জামাতে ইমামতি করিবেন মাওলানা মোজাহিদুল ইসলাম,খতিব,দারুল উলুম টাইটেল মাদ্রাসা, সানী ইমাম হিসেবে উপস্থিত থাকিবেন হাফিজ মাওলানা মোঃ বিল্লাহ, দর্জির মহল জামে মসজিদ, মৌলভীবাজার।



মন্তব্য করুন