কমলগঞ্জে অসহায়দের মধ্যে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে আলহাজ্ব আফরোজ উদ্দিন ট্রাস্ট এর উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৮২৬ জন অসহায়দের মধ্যে শার্ট, শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার ২জুন বিকাল ৪টায় কমলগঞ্জ পৌরসভার আলহাজ্ব আফরোজ উদ্দিন ট্রাস্ট কার্যালয়ে ৩০০ সিএনজি চালককে ৩০০টি শার্ট, ৫০০জন অসহায় ও দুঃস্থদের একটি করে শাড়ী ও লুঙ্গি, ১১জন ক্যান্সার আক্রান্ত রোগীকে জনপ্রতি ২৫০০ টাকা এবং ১৫ জন দিনমজুরকে জনপ্রতি ১০০০টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার (২) আবু জাফর রাজু।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আফরোজ উদ্দিন এর সভাপতিত্বে ও কাজী জুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ . স . ম কামরুল ইসলাম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, আলহাজ্ব আফরোজ উদ্দিন ট্রাস্ট এর চেয়ারম্যান মিসবা উদ্দিন তামিম, সাবেক কাউন্সিলর মোসাহীদ আলী , যুবলীগ নেতা আলাল মিয়াসহ সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন