শমশেরনগরে জার্নালিস্ট এন্ড ইয়ংমেন্স সোসাইটির ইফতার মাহফিল

June 3, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ২৫ মে শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর আব্দুল মছব্বির সড়কস্থ মছব্বির ভবনের ৩য় তলায় জার্নালিস্ট এন্ড ইয়ংমেন্স সোসাইটি’র এক মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে যথাক্রমে উপস্থিত হন সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মছব্বির এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক গীতিকার মোঃ ইউসুফ আলী শাই, মোঃ মোজাম্মেল হক ও মানিক পাল তাপস। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জার্নালিস্ট সোসাইটি শমশেরনগর এর আহ্বায়ক কবি আব্দুস শহীদ সাগ্নিক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইমরান আলী, সৈয়দ শিহাব, আহমদ তায়েফ, আঃ কাদির লিটন, কুদরত খান, নাহিদ চৌধুরী, মাহফুজ আহমদ, আলিক মিয়া, সাব্বির হোসেন প্রমুখ। সভায় প্রাগ্রসর মান শমশেরনগর এলাকার সকল কল্যাণ কেন্দ্রিক উন্নয়ন কর্মে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার ঐক্যমত পোষন করা হয়। শমশেরনগর শহর এলাকার রাস্তাঘাট সহ নানা অব্যবস্থার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়। সভায় অপর এক প্রস্তাবে আগামীতে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও সৎ সাংবাদিকতা’ শীর্ষক এক সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com