কমলগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে শিক্ষা বৃত্তি বিতরণ
June 11, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক র্কমসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও আশেকুল হক শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুল দেনে। এসময় ৪ জন ছাত্রীকে ৫ হাজার টাকা করে এবং ২জন ছাত্রকে ২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এসময় অন্যদরে মধ্যে উপস্থতি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী ও দপ্তর সম্পাদক রাজকুমার সোমেন্দ্র সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন