কমলগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধ খুন

June 11, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুরে পাওনা টাকা চাওয়ায় শহিদ উল্যা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুর ১২টায় আদমপুর ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন কাউওয়ারগলা গ্রামে। কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে কমলগঞ্জ মামলা দায়ের প্রস্তুতি চলছে।

জানা যায়, আদমপুর ইউনিয়নের ফরিষ্ট অফিস সংলগ্ন কাউয়ারগলা গ্রামের শহিদ উল্যা (৬৫) একই গ্রামের প্রতিবেশী জমির উদ্দীনের ছেলে করিম মিয়ার কাছে কিছু টাকা পেতেন। সোমবার সকালে করিম মিয়ার কাছে টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী করিম মিয়া ও আমির উদ্দিন মিলে বৃদ্ধকে মারধর করে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত বৃদ্ধকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা: আজিজুর রহমান মৃত ঘোষনা করেন। আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খবর পেয়ে সোমবার দুপুরে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় নিহতের ছেলে আব্দুল মতিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com